বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৩:২১ AM

মাসিক সভা সমূহ

কন্টেন্ট: পাতা

সভার কার্য্য বিবরণী

০৪নং বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ

সভার তারিখ: ০২/০৮/২০২৬ থানা:চকরিয়া

সময়: ১০টা জেলা:কক্সবাজার

বারের নাম:রবিবার অধিবেশন

স্থান:ইউ.পি.অফিস

প্রস্তাবাবলী

০১.সভাপতি : মোঃ আল আমিন বিশ্বাস প্রশাসক।

০২.সভার তারিখ:০২/০৮/২০২৬ ইং,বেলা:১১.০০টা।

০৩.সভার স্থান:ইউ.পি.অফিস।

ক্রমিক নং:উপস্থিত সদস্যগণের নাম
০১.জনাব মোঃ আল আমিন বিশ্বাস প্রশাসক।
০২.,, আনোয়ার হোসেন এম.ইউ.পি.
০৩,, শফিকুর রহমান এমইউপি
০৪,, কফিল উদ্দিন এমইউপি
০৫,, বেলাল উদ্দিন এমইউপি
০৬,, মোঃ মিজানুর রহমান এমইউপি
০৭,, নুর মোহাম্মদ এমইউপি
০৮,, রফিক আহমদ এমইউপি
০৯,, মো: মোঃ মুজিবুর রহমান এমইউপি
১০,, নুর মোহাম্মদ এমইউপি
১১জনাবা ছায়রা খাতুন এমইউপি
১২,, শারমিন আক্তার এমইউপি
১৩ ,, মোর্শেদা বেগম এমইউপি

আলোচ্য বিষয়

০১. বিগত সভার কার্য্য বিবরণী- পাঠ ও অনুমোদন।

০২. এল জি এম পি হিসাবে নোটিস স্বাক্ষরে মহিলা সদস্য পরিবর্তন প্রসঙ্গে ।

০৩.বিবিধ।

অদ্যকার সভায় জনাব কামাল উদ্দীন চেয়ারম্যান মহোদয় উপস্থিত সকল সদস্যগণকে স্বাগত জানাইয়া পবিত্র কোর্‌আন তেলওয়াতের মাধ্যমে সভার কাজ আরম্ভ করেন ।

বিগত সভার কার্য্য বিবরণী পাঠ ও অনুমোদন।

প্রস্তাব:সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যগণের প্রতি দৃষ্টি আরোপ করিয়া চকরিয়া সোনালী ব্যাংকে তিন জনের যৌথ স্বাক্ষরে পরিচালিত এল.জি.এস. হিসাব নং--------------------- এর মহিলা সদস্যের পরিবর্তন করতে হবে।এল.জি.এস.পি.ম্যানুয়াল অনুসারে প্রতি বছর মহিলা সদস্য পরিবর্তন করার বিধান রহিয়াছে তাই চলতি হিসাবে মহিলা সদস্য হিসাবে যৌথ স্বাক্ষরকারী রাহেলা বেগম ১,২ও৩নং ওয়ার্ডের পরিবর্তে জনাবা জাহান আরা বেগম এম.ইউ.পি ০৪,০৫,০৬নং ওয়ার্ডকে কে মনোনয়ণ করা হল।১২ উপস্থিত সদস্য মন্ডলীর সমর্থনে সবার সম্মতিক্রমে পাশ ও গৃহিত হয়।

প্রস্তাবনং-০২:সভাপতি মহোদয় বি.জি.ডি. দুঃস্থ মহিলাদের বরাদ্দকৃত বিলির সময় ডিজিটেল পাল্লার মাধ্যমে পরিমাণ করার একটা পাল্লা ক্রয় করিতে হবে।টাকা উত্তোলনের প্রয়োজন হলে ব্যাংক হতে টাকা উত্তোলন করতে পাল্লার বাজার দর দেখে যত টাকা প্রয়োজন ঠিক ততটাকা উত্তোলন করা হবে।

সিদ্ধান্ত:-প্রতি বছর এল.জি.এস.পি. মহিলার পরিবর্তন করতে হবে,বিধায় জাহান আরা বেগমের ১বছর পূর্তি হওয়াই আয়েশা বেগমকে ৭,৮,৯নং ওয়ার্ডের সদস্যকে নির্বাচন করা হল।

বি.জি.ডি. দুঃস্থ মহিলাদের বরাদ্দকৃত খাদ্য শষ্য মাপার জন্য ডিজিটেল পাল্লা ক্রয় করার জন্য ব্যাংক হতে টাকা উত্তোলন করার সিদ্ধান্ত হয়।

অদ্যকার সভায় আর জরুরী বিষয়ে আলাপ আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানাইয়া সভা শেষ করেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন